1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পহেলা বৈশাখ উপলক্ষে সাভারের দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড় যাত্রাবাড়ী থানার অভিযানে: একদিনেই ১৬ জন গ্রেফতার নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন_ ডাঃ সৈয়দ আব্দুল্লাহ আল নাহিদ জামালপুরে আখ খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে: শিশু ধর্ষণ কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় মঈন উদ্দিন মঈনকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে: পীরকে পিটিয়ে হত্যা কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ে ক্লাসরুমে ধর্ষণের শিকার: ৬ষ্ঠ শ্রেনির ছাএি আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী রুবেল আটক আশুলিয়ায় চেলাই মদসহ ৪ মাদক কারবারি আটক

২৮ বিচারককে শোকজ: প্রতিবাদ সম্মেলন করলেন আইনজীবী সংগঠন “ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স”

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)_বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে  শোকজ, সুপ্রিম কোর্ট সচিবালয়, গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আজমল হোসেন এই প্রতিবাদ জানান।

তিনি বলেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী উপায়ে ফ্যাসিস্ট আমলে প্রণীত একটি সার্কুলারের আলোকে শোকজ করা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা, ২০১৭ অনুসারে বেআইনি ও সংবিধানের ৩৯ অনুচ্ছেদের পরিপন্থী। আমরা এহেন শোকজকে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের ভয় দেখানোর কৌশল মনে করছি।

তিনি আরও বলেন, অবিলম্বে বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে বিচারকদেরকে করা শোকজ নোটিশ প্রত্যাহার করে বিচার বিভাগের ওপর এই নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
হাইকোর্টের রায় অনুসারে অনতিবিলম্বে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার আহ্বান জানান তিনি।

আজমল হোসেন বলেন, সরকার কর্তৃক জনগুরুত্বপূর্ণ তিনটি অধ্যাদেশ বাতিলের প্রাথমিক সিদ্ধান্তে ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানায়। বিচার বিভাগের স্বাধীনতা খর্বকারী সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ বাতিল হলে বিচার বিভাগ পুনরায় নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে যাবে, যা মাজদার হোসেন মামলার রায়ের পরিপন্থী।

এনএলএ আহ্বায়ক বলেন, গুমবিরোধী আন্তর্জাতিক সনদে (ICPPED) স্বাক্ষরকারী হিসেবে এই অধ্যাদেশ বাতিল করলে আন্তর্জাতিক অঙ্গীকার লঙ্ঘনের পাশাপাশি গুমের শিকার পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে এবং অপরাধীদের দায়মুক্তির সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার উদ্যোগ রুখে দিলে সংস্থাটি পুনরায় দন্তহীন বাঘে পরিণত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার এরশাদুল বারী, মুখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহাবুল বাশার, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, অ্যাডভোকেট আশরাফী সানজিদা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design By Raytahost