কামরুল হাসান | স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়ায় জামগড়ায়, অভিযান চালিয়ে_ বিদেশি অগ্নেয়াস্ত ও পাঁচ রাউন্ড তাজা গুলি সহ চিহ্নিত সন্ত্রাসী রুবেল (৩৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় আশুলিয়া থানা পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আশুলিয়া থানার একটি চৌকোষ পুলিশ টিম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জামগড়ার ছয় তলা খ্রিস্টান হাউজ এলাকায় পিছনে ৩ নম্বর গেট সংলগ্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটক সন্ত্রাসীকে রুবেল বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা গ্রামের মোঃ ইউসুফের ছেলে।
সোশ্যাল মিডিয়ায়, ঢাকার আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অস্ত্রের ঝনঝনানি দিয়ে সন্ত্রাসীরা তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, এমন সব সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরপরই প্রশাসন যেন নড়েচড়ে বসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমগ্র আশুলিয়ায় পরিচালনা করেছেন বিভিন্ন চিরুনি অভিযান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় অস্ত্রসহ এক সন্ত্রাসীর অবস্থান করছে। এমন খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি চৌকশ দল সেখানে অভিযান পরিচালনা করে।আশুলিয়া থানা পুলিশের এমন চতুর্মুখী অভিযানের কিছুক্ষণের মধ্যেই আটক হন রুবেল। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটকের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।সে একজন চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য বলে স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে অপহরণ, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, আটক রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেন, এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হলে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply