1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পহেলা বৈশাখ উপলক্ষে সাভারের দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড় যাত্রাবাড়ী থানার অভিযানে: একদিনেই ১৬ জন গ্রেফতার নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন_ ডাঃ সৈয়দ আব্দুল্লাহ আল নাহিদ জামালপুরে আখ খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে: শিশু ধর্ষণ কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় মঈন উদ্দিন মঈনকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে: পীরকে পিটিয়ে হত্যা কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ে ক্লাসরুমে ধর্ষণের শিকার: ৬ষ্ঠ শ্রেনির ছাএি আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী রুবেল আটক আশুলিয়ায় চেলাই মদসহ ৪ মাদক কারবারি আটক

আশুলিয়ায় চেলাই মদসহ ৪ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদ সহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোলাই মদ তৈরীর সরঞ্জামাদিসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার পানছাড়ি থানার নোরাপাড়া এলাকার মৃত সুকাময় চাকমার ছেলে সোপান চাকমা (৩০), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ শাহীন আলম (৪০), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মাহমুদপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ টিটন মিয়া(২৮) ও রাজশাহী জেলার বাগমারা থানার রাম গুইয়া এলাকার মৃত কাছু মন্ডলের ছেলে মোঃ আলীম (৩০)।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার খেজুর বাগান এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ তৈরীসহ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ পেশাদার ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় চোলাই মদ তৈরীর সরঞ্জামাদিসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design By Raytahost