বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত চিঠির বিষয়ে জানা যায়।এবং উক্ত চিঠিতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এমন বিরূপ মন্তব্য কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া হল! তার ব্যাখ্যা আগামী ৭ কার্যদিবসের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য উসকানি প্রদানের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত সূত্রোক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ (Misconduct) হিসেবে গণ্য।
এছাড়া, আপনি উত্তরূপ কার্যকলাপের দ্বারা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের (Misconduct) শামিল।
এমতাবস্থায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা বিধান ২০১৭ এর বিধি ৩ এর (২) অনুযায়ী বর্ণিত অভিযোগ বিষয়ে পএ প্রাপ্তির ০৭ কার্যদিবস সময়ের মধ্যে আপনাকে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
Leave a Reply