আশুলিয়া এক্সপ্রেস হাইওয়ে নির্মাণকাজ চলমান থাকায় ঢাকা ইপিজেড এলাকার আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এক্সপ্রেসওয়ে প্রকল্পের সেকশন-৩ এর এলাইনমেন্টের আওতায় নির্মাণকাজ চলমান থাকায় ঢাকা ইপিজেড ও শ্রীপুর এবং আশুলিয়ার সড়কসংলগ্ন বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সপ্রেসওয়ে প্রকল্পের সেকশন-৩ এর এলাইনমেন্টের আওতায় ঢাকা ইপিজেড ও শ্রীপুর এলাকায় নির্মাণকাজ চলমান থাকায় আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কসংলগ্ন বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।এতে সাভার ও গাজীপুরের বেশ কিছু এলাকা সরাসরি প্রভাবিত হবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন উল্লেখযোগ্য এলাকাগুলোর মধ্যে রয়েছে—ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংকটাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোশাইদ, কুমকুমারি, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লিবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল ও লতিফপুর।
এ সময় এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।
Leave a Reply