1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
কমলাপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু। গোপালগঞ্জে ডাকাতি করতে এসে_জনগণের হাতে আটক ভুয়া “ডিবি পুলিশ” দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ সতর্কতা জারি করল: বাংলাদেশ পুলিশ সদর দপ্তর ধামরাইয়ে ঘরের মেঝেতে পড়ে ছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ সাভারের আশুলিয়ায় “পরীক্ষার্থী ও অভিভাবকদের” পাশে দাঁড়ালে স্থানীয় কৃষকদল নেতা ছাগল–কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে জামিন আশুলিয়া ডাকাতদলের ছয় সদস্য গ্রেফতার আজ থেকে শুরু _এসএসসি ও সমমানের পরীক্ষা ঢাকা জেলা ডিবি পুলিশের অভিযানে: পেথিডিন ও মারফিন সহ ২ মাদক কারবারি গ্রেফতার। ইসলামী ব্যাংকসহ ছয়টি ব্যাংক_ এস আলমের হাতে তুলে না দেওয়ার দাবি

সাভারের আশুলিয়ায় “পরীক্ষার্থী ও অভিভাবকদের” পাশে দাঁড়ালে স্থানীয় কৃষকদল নেতা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার

সোহেল হোসাইন || প্রতিনিধি  (সাভার)

সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ” এমন ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায়, জেলা থানা এবং প্রান্তিক পর্যায়ের রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি এবং বিভিন্ন ধরনের প্রচারণা লক্ষ করা গেছে।  জনসভা, কেন্দ্র পরিদর্শন এবং শিক্ষার্থী এবং অভিভাবকদের নানাবিদ সাময়িক  সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে প্রশংসিত হচ্ছেন স্থানীয় মহলে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল), ঢাকার আশুলিয়ায় “এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে” শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাতে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হয়েছেন আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব মো. আবুল হোসাইন মুন্সী।

পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ এর সুবিধার্থে প্রথম দিন থেকেই  নিরাপদ সড়ক ব্যবস্থা,যানজট নিরসন এবং পরীক্ষা কেন্দ্রের বাইরে  অভিভাবকদের বসার জন্য অস্থায়ী ছাউনি এবং ড্রিংকিং ওয়াটার বিতরণ ব্যবস্থা করে আসছেন কৃষকদের নেতা আবুল হোসেন মুন্সি।

কাঠফাটা রোদে_ বিশ্রাম নেবার মত পরিবেশ এবং তৃষ্ণা নিবারণে পানি, এমন সময়উপযোগী সামাজিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন  পরীক্ষার্থীদের  অভিভাবক ও স্থানীয় জনগণ । একইসাথে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এমন মহৎ কাজে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন স্কাউট সদস্যরা জানান, এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পরীক্ষা চলাকালীন সময়ে তারা সার্বিক সহায়তা করছেন। তারা বলেন, আমাদের পাশাপাশি আবুল মুন্সী আমাদের যে সহযোগীতা করছেন এতে করে পরীক্ষার্থীরা ও অভিভাবকরা যে সেবা পাচ্ছেন সত্যিকার এতে আমরা আনন্দিত।

গাজীরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র সচিব মোজাফফর হোসেন বলেন_অন্যান্য বছরের তুলনায় এবারের পরীক্ষা একটু ব্যতিক্রমী, সিসি ক্যামেরার আওতায় কঠোর নজরদারির মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ উদ্যোগকে তিনি সাধু-বাদ  জানান।

শিক্ষা প্রতিষ্ঠানটির দাতা সদস্য ও থানা কৃষক দলের সদস্য সচিব মো. আবুল হোসাইন মুন্সীর নিজস্ব অর্থায়নে, সামাজসেবা কার্যক্রমে অংশ নেন_ প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান দেওয়ান, কৃষক দল নেতা মো. আনোয়ার হোসাইন, ঢাকা জেলা ছাত্রদলের মো. রাশেদুল ইসলাম ভূঁইয়া ও মো. খায়রুজ্জামান বতুসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ বিষয়ে আবুল হোসাইন মুন্সী বলেন, পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এবং শিক্ষা প্রতিষ্ঠান মুখী সড়কগুলোতে  সুশৃঙ্খলা ফিরাতে  আমি নিজে ও আমার নেতাকর্মীদের নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি।

তিনি আরও বলেন, আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের সেবক হতে এসেছি। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই আমার মূল লক্ষ্য। যতদিন সুযোগ পাবো, ততদিন আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design By Raytahost