1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কমলাপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু। গোপালগঞ্জে ডাকাতি করতে এসে_জনগণের হাতে আটক ভুয়া “ডিবি পুলিশ” দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ সতর্কতা জারি করল: বাংলাদেশ পুলিশ সদর দপ্তর ধামরাইয়ে ঘরের মেঝেতে পড়ে ছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ সাভারের আশুলিয়ায় “পরীক্ষার্থী ও অভিভাবকদের” পাশে দাঁড়ালে স্থানীয় কৃষকদল নেতা ছাগল–কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে জামিন আশুলিয়া ডাকাতদলের ছয় সদস্য গ্রেফতার আজ থেকে শুরু _এসএসসি ও সমমানের পরীক্ষা ঢাকা জেলা ডিবি পুলিশের অভিযানে: পেথিডিন ও মারফিন সহ ২ মাদক কারবারি গ্রেফতার। ইসলামী ব্যাংকসহ ছয়টি ব্যাংক_ এস আলমের হাতে তুলে না দেওয়ার দাবি

কমলাপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু।

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় পা ফসকে পড়ে গিয়ে চাকার নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। আসমা ভূঁইয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে মৃত ঘোষণা করেন।

 

নিহত আসমা ভুঁইয়া (৫৫) ঢাকার দক্ষিণ খান মোল্লার টেক এলাকার মো. মমিনের স্ত্রী। তার জামাতা সাইফুল জানান, তার শ্বশুর-শাশুড়ি মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশে সকালে দক্ষিণ খানের বাসা থেকে বের হন। এরপর ট্রেনে করে কমলাপুর যান। সেখান থেকে আবার নারায়ণগঞ্জে গিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যে কমলাপুর থেকে আরেকটি ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতায় পা ফসকে পড়ে গিয়ে চাকার নিচে কাটা পড়েন তার শাশুড়ি।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় রেল স্টেশন থেকে আসমা ভূঁইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে সকাল ৮ টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design By Raytahost