1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম

বিচার বিভাগের স্বাধীনতা চাওয়ায়: ২৮ বিচারককে শোকজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত চিঠির বিষয়ে জানা যায়।এবং উক্ত চিঠিতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এমন বিরূপ মন্তব্য  কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া হল!  তার ব্যাখ্যা  আগামী ৭ কার্যদিবসের মধ্যে  দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য উসকানি প্রদানের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত সূত্রোক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ (Misconduct) হিসেবে গণ্য।

এছাড়া, আপনি উত্তরূপ কার্যকলাপের দ্বারা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের (Misconduct) শামিল।

এমতাবস্থায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা বিধান ২০১৭ এর বিধি ৩ এর (২)  অনুযায়ী বর্ণিত অভিযোগ বিষয়ে পএ প্রাপ্তির ০৭ কার্যদিবস সময়ের মধ্যে আপনাকে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য  নির্দেশক্রমে অনুরোধ করা হল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design By Raytahost