1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পহেলা বৈশাখ উপলক্ষে সাভারের দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড় যাত্রাবাড়ী থানার অভিযানে: একদিনেই ১৬ জন গ্রেফতার নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন_ ডাঃ সৈয়দ আব্দুল্লাহ আল নাহিদ জামালপুরে আখ খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে: শিশু ধর্ষণ কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় মঈন উদ্দিন মঈনকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে: পীরকে পিটিয়ে হত্যা কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ে ক্লাসরুমে ধর্ষণের শিকার: ৬ষ্ঠ শ্রেনির ছাএি আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী রুবেল আটক আশুলিয়ায় চেলাই মদসহ ৪ মাদক কারবারি আটক

স্থানীয় সরকার নির্বাচন কবে হবে জানালেন: প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার

সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা কথা বলেন। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অনেক সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। এ কারণে দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদেরও সরকারি জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে এবং সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। শিগগিরই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে।

সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসক এজাজ সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন এবং জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design By Raytahost