1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

রাঙ্গামাটিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে: আহত ২০জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৫ বার

রাঙ্গামাটির নানিয়াচর থেকে চট্টগ্রাম অভিমুখী  যাত্রীবাহী একটি বাস_মহাসড়কের সাপছড়ির কলাবাগান  এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটি শেষে সকালে নানিয়ারচর উপজেলা থেকে যাত্রীরা একটি রিজার্ভ বাস যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে এবং পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগার বাসটি উল্টে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতাল  চিকিৎসক ডা. শওকত আকবর খান জানান, ‘দুর্ঘটনায় ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে, ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন,   রাঙামাটি টু চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়া কলাবাগান নামক জায়গায় একটি যাত্রীবাহী বাস ব্রেকফেল হয়ে উল্টে যায়। পরে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনায় কেউ নিহত হয়নি। চালক ও হেলপার সহ কিছু যাত্রী আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2019, All rights reserved.
Design By Raytahost