1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম

২২ দিনে ২৫ জ্বালানিবাহী ভেসেল খালাস, আরো আসছে ২

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪১ বার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতকে ঘিরে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মার্চের প্রথম দিন থেকে ২২ মার্চ পর্যন্ত ২২ দিনে বন্দরে মোট ২৫টি জ্বালানিবাহী জাহাজ থেকে খালাস সম্পন্ন হয়েছে। একই সময়ে সমুদ্রপথে দেশের দিকে এগিয়ে আসছে আরও দুটি জাহাজ।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি জানান, চলতি মার্চ মাসে এখন পর্যন্ত ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হয়েছে। বর্তমানে ওমান থেকে আসা একটি জাহাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস খালাস কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া থাইল্যান্ড থেকে বেস তেল নিয়ে আসা একটি জাহাজ বহির্নোঙরে খালাসের অপেক্ষায় রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, বিক বরনহলম ও মর্নিং জেন নামের দুটি জাহাজ বন্দরের পথে রয়েছে। জাহাজ দুটি ২৫ মার্চের মধ্যে বন্দরে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ওমান থেকে আসা এলপিজি সেভান জাহাজে গ্যাস খালাস অব্যাহত রয়েছে। অন্যদিকে থাইল্যান্ড থেকে বেস তেল নিয়ে আসা এবি অলিভিয়া জাহাজটি বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবং খালাসের অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2019, All rights reserved.
Design By Raytahost