গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সোমবার (২০ এপ্রিল), রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায়, ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন: মোঃ ফরহাদ হোসেন (৪৩), পিতা—মোঃ মোশারফ হোসেন এবং মোঃ সোহেল (৪২), পিতা—মৃত গোলাম মোস্তাফা।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলার ডিবি (উত্তর) এর এই সফল অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে তাদের হেফাজত হতে নিম্নোক্ত আলামত উদ্ধার করা হয়—
• ৫৬০ (পাঁচ শত ষাট) পিস নেশাজাতীয় ইনজেকশন।
পেথিডিন, যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১,১২,০০০/- (এক লক্ষ বার হাজার) টাকা।
• ৫৮০ (পাঁচ শত আশি) পিস নেশাজাতীয় ইনজেকশন জি-মরফিন, যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১,১৬,০০০/- (এক লক্ষ ষোল হাজার) টাকা
• মাদক পরিবহনে ব্যবহৃত ০১ (এক) টি হোন্ডা হর্নেট মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নং-৮৮, তারিখ ২১/০৪/২০২৬ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারণীর ৮(গ)/৩৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।
মামলা রুজু শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply