1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

ইসলামী ব্যাংকসহ ছয়টি ব্যাংক_ এস আলমের হাতে তুলে না দেওয়ার দাবি

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার

 

ইসলামী ব্যাংকসহ ছয়টি ইসলামী ধারার ব্যাংক চট্টগ্রামভিত্তিক সাবেক লুটেরা ব্যবসায়ী এস আলমের হাতে তুলে না দেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী গ্রাহক সমন্বয়ক পরিষদ। একইসঙ্গে ব্যাংক লুটেরাদের পুনরায় ফিরে আসার সুযোগ দিয়ে যে ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’  করা হয়েছে, তা বাতিল করতে হবে বলে দাবি জানানো হয়।

রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মতিঝিলের ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইসলামী ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান ধংসের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এই সমাবেশের আয়োজন করেন ভুক্তভোগী গ্রাহক সমন্বয়ক পরিষদ।

এর আগে সকাল ১০টায় অন্তবর্তী সরকারের সময়ে ছয়টি ব্যাংক থেকে চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাদেরকে চাকরিতে পুনর্বহাল, বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল ও এস আলমের হাতে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়া দাবিতে একইস্থানে মানববন্ধন আয়োজন করেন।

ওই মানববন্ধনের প্রতিবাদে দুপুর সাড়ে ১২টায় ভুক্তভোগী গ্রাহক সমন্বয়ক পরিষদ কর্তৃক এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে ইসলামী ব্যাংকের একজন শেয়ারহোল্ডার মোতাছেম বিল্লাহ বলেন, বিগত ফ্যাস্টিটরা ইসলামী ব্যাংককে ধংস করে এদেশের উশৃংখলা সৃষ্টি করতে চাচ্ছেন। এর পেছনে ইন্দন দিচ্ছেন পাশ্ববর্তী একটি দেশ। তারা আমাদের অর্থনীতিকে পুরোপুরি ধংস করতে এই অপচেষ্টায় মেতেছে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত রাখতে আমরা সেটি হতে দেবো না।

ইসলামী ব্যাংকের একজন বড় গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী শামিম হাসান বলেন, এদেশের স্বাধীনতা পরবর্তীতে ইসলামী ব্যাংক বাংলাদেশের মানুষের মনে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে। আমাদের কার্যক্রমকে বিতর্কিত করে বিদেশে থেকে একটি চক্র মব সৃষ্টিতে অর্থায়ন করছে। তাদের অর্থায়নের মাধ্যমে ভাড়াটিয়া একটি শ্রেনী আন্দোলন করে পরিবেশ উত্তপ্ত করতে চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলতে চাই- আগামীকাল সকাল ৯টা থেকে আমরা প্রতিদিন ইসলামী ব্যাংকের কর্মী ও গ্রাহকরা মিলে ব্যাংক রক্ষায় মাঠে থাকবো। কোন প্রকার মব সৃষ্টির সুযোগ আমরা দিবো না, ইনশাআল্লাহ।

সমাবেশে গভর্নরের উদ্দেশ্যে বক্তরা বলেন, এদেশের অর্থনীতিকর ঠিক রাখতর চাইলে অবশ্যই ইসলামী ব্যাংককে রক্ষা করতে হবে। আপনি যে প্রক্রিয়ায় ব্যাংকিং খাতে হস্তক্ষেপ শুরু করেছেন, তাদের দেশের অর্থনীতি ধংসের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি ইসলামী ব্যাংক নিয়ে কোন উল্টোপাল্টা সিদ্ধান্ত নিলে আমরা বসে থাকবো না

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design By Raytahost