1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক।

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার

 

রংপুর মহানগরীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ফেন্সিডিলসহ মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম ওরফে শোয়েব (৩৭) গ্রেপ্তার হয়েছেন। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি ব্যাগ জব্দ করা হয়।

শনিবার (১৮ এপ্রিল),দিবাগত  রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানতে পারে যে, মাদকের একটি বড় চালান রংপুর রেলস্টেশনের দিকে যাচ্ছে। এরপর ডিবির একটি চৌকস অভিযানিক দল মহানগরের খাসবাগ এলাকায় অবস্থান নেয়। খাসবাগ থেকে রেলস্টেশনগামী পথে অভিযান চালিয়ে সন্দেহভাজন সাজেদুলকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়। সাজেদুল ইসলাম ওরফে শোয়েব রংপুর মহানগর_ মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।

গ্রেপ্তারকৃত সাজেদুল ইসলাম শোয়েব খাসবাগ (মাহিগঞ্জ) এলাকার মৃত আমানত উল্লাহ ভূইয়ার ছেলে। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানান, দুই দিন আগে কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তি এই মাদক সরবরাহ করে। ঢাকাগামী ট্রেনের মাধ্যমে অন্য এক ব্যক্তির কাছে চালানটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তার।

এদিকে, এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে স্বেচ্ছাসেবক দল। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন এক যৌথ বিবৃতিতে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজেদুল ইসলাম শোয়েবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design By Raytahost