1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম

অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব পেলেন তামিম ইকবাল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার

নানা নাটকীয়তার পর ভেঙে দেওয়া হলো আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ। সেই সঙ্গে ৩ মাস মেয়াদী একটি ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে এনএসসি।

এই কমিটির প্রধান হিসেবে আছেন তামিম ইকবাল। ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া এই কমিটির প্রধান কাজ। প্রশ্ন উঠছে, কমিটির অধীনে থাকা ১১ ব্যক্তি কি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন?

বাংলাদেশের ক্রীড়া আইনে অ্যাডহক কমিটিতে থাকা সদস্যদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। ফলে তামিমসহ কমিটিতে থাকা সদস্যদের আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে কোনো সমস্যা নেই। আগ্রহী হলে চাইলে নির্বাচনে অংশ নিতে পারবেন অ্যাড-হক কমিটিতে থাকা ব্যক্তিরা।

সবশেষ নির্বাচনেই অংশ নিতে চেয়েছিলেন তামিম ইকবাল। মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমাও দিয়েছিলেন। যদিও পরে নির্বাচনে বাহ্যিক হস্তক্ষেপের অভিযোগ এনে তামিম সরে যান। তার সাথে সরে যান আরও অনেকেই।

বিদ্রোহী ক্লাবদের সেই অংশটি এতদিন ধরে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে কোনো খেলায় অংশ নিতে চায়নি।  অবশেষে জাতীয় ক্রীড়া পরিষদ আগের বোর্ড ভেঙে দিয়ে গঠন করেছে নতুন অ্যাডহক কমিটি।

অ্যাডহক কমিটির বাকি সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম। এর মধ্যে ফাহিম সিনহা সবশেষ ফারুক আহমেদ এবং তার আগে নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের দায়িত্বে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design By Raytahost