১২ ফেব্রুয়ারির ভোটে নির্বাচিত হয়ে ১১ দল ক্ষমতায় যেতে পারলে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।
উক্ত জনসভায় শফিকুর রহমান বলেন, বিগত নির্বাচনে ক্ষমতা যেতে পারলে ৯০ভাগ চাঁদাবাজদের হাত হতো অবশ এবং বাকি ১০ ভাগকে প্রথমে চাঁদাবাজি না করার আহ্বান জানানো হতো। তারপরও না বুঝতে চাইলে যা করা দরকার তা-ই করা হতো। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান—সেটি দেখা হবে না। এ ক্ষেত্রে নির্দয়, নিষ্ঠুর, কঠোর আচরণ করা হবে।
চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে পারলে দেশ লাফ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না—এটা কোনো কথা! তাহলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন। আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন, তখন এ কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ।’
তিনি তার দেয়া বক্তব্যে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সাম্য ফিরিয়ে আনার তাগিদ দেন।
শফিকুর রহমান বলেন, ‘এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ—এই সবগুলো বাজপাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের ওপরে এসে ছোঁ মারে।’
বিবৃতির শেষ পর্যায়ে সারা দেশের ব্যবসায়ীদের চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জোরালো আহ্বান জানান তিনি।
Leave a Reply