1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম

কুমিল্লার বুড়িচং: সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত।

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫৩ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসচাপায় প্রাইভেটকারে থাকা চালক ও একই পরিবারের চার জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন।

ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকার মাদ্রাসার ফেরার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক বরিশালের জামাল হোসেন (৫২), জামি’আ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতি আব্দুল মুমীন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮)। তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামে।
এছাড়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন  মুফতি আব্দুল মুমীনের আরেক ছেলে আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মমিন  জানান,  স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন এবং বাকি চারজন হাসপাতালে  নেওয়ার পথে মারা যান। ঘটনাস্থল পরিদর্শন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2019, All rights reserved.
Design By Raytahost