1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

বোয়ালমারীর সাবেক এমপির ছোড়া গুলিতে আপন ছোট ভাই নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৭ বার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. গোলাম কবিরের বিরুদ্ধে। 
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে।
 
নিহত মিন্টু (৫২) অভিযুক্ত ডা. গোলাম কবিরের আপন ছোট ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে দুই ভাইয়ের মধ্যে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে ডা. গোলাম কবির কৌশলে মিন্টুকে রেলগেট এলাকায় ডেকে নেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে মিন্টুকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।
ঘটনার পরপরই গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। ক্ষুব্ধ জনতা ঘাতক সন্দেহে ডা. গোলাম কবিরকে আটক করে গণপিটুনি দেয় এবং তাঁর ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। পরে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত গোলাম কবিরকে পুলিশি হেফাজতে নেয়।
বোয়ালমারী থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জমি বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনার ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2019, All rights reserved.
Design By Raytahost