1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে গিয়ে-জ্বালানি সংকটে ভোক্তারা ।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬৮ বার

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে মঙ্গলবার সকাল ৯টায় খুলেছে দেশের অফিস। আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে সকাল ১০টায়।

রমজান মাসের বিশেষ সময়সূচি শেষে ব্যাংকিং কার্যক্রমও আগের নিয়মে ফিরছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা।এদিকে ঈদের ছুটি শেষে এরই মধ্যে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে মানুষের ভিড় লক্ষ করা গেছে।

অন্যদিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে ফেরা যাত্রীদের অনেকেই জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে ফুয়েল পাপ গুলোতে গিয়ে ভুগছেন চরম দুর্ভোগে।আজ সকালে রাজধানীর বিভিন্ন পাম্পের বাইরে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা মোটরসাইকেল–প্রাইভেট কারের চালকদের অপেক্ষা করতে দেখা গেছে।

সকাল ১০টায় রাজধানীর আসাদগেট গিয়ে দেখা যায়, সেখানকার দুটি পাম্প থেকে তেল দেওয়া বন্ধ রয়েছে। পাম্পগুলো থেকে চালকদের বলা হচ্ছিল, ‘তেল নেই।’তখন দেখা যায়, তালুকদার ফিলিং স্টেশনে যানবাহনের সারি লেক রোড পর্যন্ত রয়েছে। আর সোনার বাংলা সার্ভিস স্টেশনে তেলের জন্য যানবাহনের সারি মোহাম্মদপুর টাউন হল ছাড়িয়ে গেছে।

তালুকদার ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ফাত্তাহ আজম বলেন, গতকাল সোমবার রাতে তাঁদের পাম্পে তেল শেষ হয়ে গেছে। তেল আবার আসতে দুপুর হবে। সে পর্যন্ত পাম্প বন্ধ থাকবে।

তাশরিফ হাসান এসেছেন গাজীপুর থেকে। তাঁর কর্মস্থল রাজধানীর ঝিগাতলায়। তিনি গাজীপুরের কোনো পাম্পে তেল পাননি। তিনি বলেন, ‘তেল না পেলে আজ আর অফিস করতে পারব না। সকাল ১০টায় অফিস শুরুর কথা। কিন্তু কিছু করার নাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2019, All rights reserved.
Design By Raytahost