1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম

সাভারে অতিরিক্ত ভাড়া আদায়, ভ্রাম্যমাণ আদালত করলেন জরিমানা।

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৩ বার

সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করে ও টিকিটের নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে যাত্রীদের কাছে বাধ্যতামূলক বিক্রির অভিযোগে ঢাকা সাভারের বাইপেল স্ট্যান্ডে দুটি বাস কাউন্টারকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার শিল্পকারখানায় ইদের ছুটি ঘোষণার পর ধারাবাহিকভাবেই কারখানাগুলো বন্ধ হওয়ার পর থেকেই পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য ঘর মুখি মানুষের নাড়ির টানে যে যার মত করে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফিরতে শ্রমিক ও সাধারণ যাত্রীরা সাভারের বিভিন্ন বাসস্ট্যান্ডে গুলোতে ভিড় করেন। ঢাকার প্রাণকেন্দ্র সাভারে বাইপেলে দূরপাল্লার বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অনেককে টিকিট কিনে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

সেখানকার টার্মিনাল গুলোতে গণমাধ্যম কর্মীদের দেখতে পেয়ে যাত্রীদের অভিযোগ, সাভারের নবীনগর দূরপাল্লার বাস টার্মিনাল ও বাইপাইল বাসস্ট্যান্ডে নির্ধারিত ভাড়ার তুলনায় অনেক বেশি ভাড়া দিতে বাধ্য করছেন পরিবহন কাউন্টারের কর্মীরা । এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নবীনগর দূরপাল্লার বাস টার্মিনালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করা ও টিকিটে অতিরিক্ত মূল্য রাখার দায়ে দুটি বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভারের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন।

যাত্রী, সানজিদা সুমা বলেন, তিনি সাতক্ষীরা লাইনের বাসের টিকিট কেটেছেন। আগে সাতক্ষীরার কালীগঞ্জ পর্যন্ত ভাড়া ছিল ৫০০-৫৫০ টাকা, কিন্তু এখন তার কাছ থেকে ১ হাজার ৩০ টাকা নেওয়া হয়েছে।তিনি আরো বলেন সরকার পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু দুর্নীতির নৈরাজ্য কমে নাই। রাত ১০টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষারত আরেক যাত্রী রুবেল বলেন, তিনি বগুড়া যাবেন। সেখানে যেতে সাধারণত ভাড়া ৫৫০ টাকা হলেও এখন শাহ ফতেহ আলী বাসের টিকিট ১ হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য নবীনগর বাসস্ট্যান্ডের দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ভবিষ্যতেও নজরদারির মাধ্যমে কাউন্টার গুলোতে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2019, All rights reserved.
Design By Raytahost