২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পর্যায়ক্রমে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মহামন্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি এবং বিরোধী দলের নেতৃবৃন্দ সকলে।
বৃহস্পতিবার, (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহিদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি ও মন্ত্রীপরিষদের সদস্যরা। তাদের পরই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া বিরোধীদলীয় অন্যান্য নেতারাও শ্রদ্ধা জানিয়েছেন।
৫৫তম স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধের শহিদ সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহরেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানসহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।গভীর শ্রদ্ধার সাথে পুষ্পস্তবকের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্নত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল দেশের স্বাধীনতা। তিন পতন নিরবতা ঠিক সেই সময়ে একটি সশস্ত্র বাহিনীর সুশৃংখল দল নিবেদন করেন রাষ্ট্রীয় সালাম।
সশস্ত্র বাহিনীর কার্যক্রম সমাপ্তির পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এন সি পি এর তরুণ নেতৃত্ববিন্দ।

সবাই মিলে অহিংস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করার আশা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।তিনি বলেন, ‘একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ, আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। পুরো দেশবাসীকে আমরা জাতীয় এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি।’
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘একাত্তরের যে আকাঙ্ক্ষা এবং চব্বিশের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তার ভিত্তিতেই সাম্যের এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এ বাংলাদেশ গড়তে চাই।
জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরিন সকল রাষ্ট্রীয় কর্মসূচি সম্পন্নের পর স্মৃতিসৌধের প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য।
Leave a Reply