1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম

টঙ্গীর একাধিক মামলার আসামি ও ছিনতাই সম্রাট “মোটা মাহিন” গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪০ বার

মহানগর গাজীপুরের শিল্প নগরী “টঙ্গীর” শীর্ষ ছিনতাইকরী ও ছিনতাইকারীদের সম্রাট/গডফাদার খ্যাত মাহিন ওরফে মোটা মহিনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

সোমবার (১৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে টঙ্গী পূর্ব থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে টঙ্গীর নয়াগাঁও এলাকার রেলস্টেশন সংলগ্ন বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন,উক্ত থানার উপ পরিদর্শক বায়েজিদ নেওয়াজ। এ সময় গ্রেফতারকৃত মাহিন এর কাছ থেকে ৩০ গ্রাম নিষিদ্ধ মাদক দ্রব্য (হেরোইন) উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহিন ওরফে মোটা মহিন টঙ্গী অঞ্চলের শীর্ষ ছিনতাইকারী। এছাড়াও টঙ্গীতে ছিনতাইকৃত যাবতীয় মোবাইল ও স্বর্ণালংকারের প্রধান ক্রেতা সে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে টঙ্গী রেলস্টেশন সংলগ্ন বস্তি থেকে গ্রেফতার করা হয়। আলোচিত এই ছিনতাইকারীর বিরুদ্ধে টঙ্গী সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত মাহিন একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2019, All rights reserved.
Design By Raytahost