1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৪৯ বার

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ মার্চ) এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। এ সময় তিনি বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা রক্ষা এবং সহিংসতা পরিহারের আহ্বানও জানান।
বার্তায় তিনি বলেন,  ‘বিশ্বে  প্রায় ২০০ কোটি  মুসলমান মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করছেন।

এই উদযাপনের সময়ে আমার হৃদয়ে  চিন্তায় রয়েছে ইরান, লেবানন এবং উপসাগরীয় অঞ্চলে সংঘাতে ক্ষতিগ্রস্ত লাখো মানুষ।’
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ইরানে এক বিধ্বংসী সংঘাতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও সামরিক পথ বেছে নেওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। প্রতিশোধমূলক হামলার কারণে সহিংসতা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং উপসাগরীয় দেশগুলোও এর প্রভাবে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস আরো বলেন, বহু দশক ধরে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের চক্রের অবসান জরুরি। তিনি ইরান, ফিলিস্তিন, লেবানন, উপসাগরীয় দেশসমূহ ও ইসরায়েলের জনগণের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, প্রবাসে কর্মরত স্বজনদের নিরাপত্তা নিয়ে দেশের লাখো পরিবার উদ্বেগে রয়েছে। সাম্প্রতিক হামলায় নিহত বাংলাদেশিদের জন্য গভীর শোকও প্রকাশ করেন তিনি।

বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইতোমধ্যে চতুর্থ বছরে গড়িয়েছে, যা বৈশ্বিক অর্থনীতি ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে কোটি মানুষের জন্য ন্যূনতম পুষ্টি নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি বাজার অস্থির হয়ে পড়লে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে যায়।
বার্তার শেষে ঈদে বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে এবং সহিংসতার এই চক্রের অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2019, All rights reserved.
Design By Raytahost