1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

মানিকগঞ্জে ভুট্টাক্ষেতে শিশুর মরদেহ : গণপিটুনিতে নিহত ২

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার

 

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া  ইউনিয়নের অন্তর্গত বনপারিল গ্রামে আতিকা আক্তার (৭) নামের এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় গনপিটুনিতে ২ জন নিহত এবং আহত ১জন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল), রাতে বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় ভুট্টাক্ষেতে থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতিকা আক্তার ওই গ্রামেরই দুদুর মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির সামনে খেলাধুলা করছিল আতিকা, কিন্তু এর কিছুক্ষণ পর থেকেই আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই এলাকায় মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়।  আতিকার চাচাতো ভাই আলী জানায় আতিকাকে তার  প্রতিবেশী পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে থেকে হাত পা বাঁধা অবস্থায় শিশুদের মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী প্রতিবেশী পান্নু মিয়ার  বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়, সেখানে পান্নু(৩৮), চাচা ফজলুর রহমান বাবু/ফারুক(২৪), এবং নাজমুল(২০) কে ধাওয়া করে এবং তাদের গণপিটুনি দিয়ে  আতিকাদের বাড়ির পুকুরের সামনে নিয়ে যায়।

ঘটনা স্থল থেকে পুলিশ দুজনের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। এবং গুরুতর আহত  অবস্থায় নাজমুলকে ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হসপিটালে প্রেরণ করে ভর্তি করে।

মানিকগঞ্জ সদর থানার (ওসি) ইকরাম হোসেন বলেন, শিশু আতিকা মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা তিনজনকে গণপিটুনি দেয়, পান্নু (৪৫) ও তার ভাই ফজলুর রহমান বাবু /ফারুক -কে গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায়। এবং  একজনকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ জেনারেল হসপিটালে ভর্তি করা  হয়।

এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design By Raytahost