1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম

দৌলোদিয়ায় ফেরির ধাক্কায় ৪১জন যাত্রীসহ পদ্মা নদীতে ডুবল বাস, নিহত ৪

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৬ বার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটের পন্টুনে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। এখনো প্রায় ৪১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা ও অন্যান্য সংস্থা কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ৫৬ জন যাত্রী ছিল। তাদের বেশির ভাগ ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। বাসটি নদীতে পড়ার স্থানটি অত্যন্ত গভীর বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।হ্যালো

যাত্রী নিয়ে বাস নদীতে, ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ হামজা
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। গুরুত্বর আহত এগারোজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উদ্ধারকাজে বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2019, All rights reserved.
Design By Raytahost