1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম

ঈদের দিন মুন্সিগঞ্জে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা ।

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৫৩ বার

 

মুন্সীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মোয়াজ্জেম (৩০) নামে এক যুবককে পবিত্র ঈদুল ফিতরের দিন কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মোয়াজ্জেম মোল্লাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় পাশে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। হামলাকারীদের ভয়ে তাকে কেউ উদ্ধার করতে এগিয়ে আসেনি। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর কয়েকজন মিলে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা রেনু বেগম বলেন, জমিজমা নিয়ে আমার দেবর হাফিজ উদ্দিন মোল্লার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগেও তারা আমার ছেলেকে সন্ত্রাসী ভাড়া করে হত্যা করার হুমকি দেন। আমার ছেলে আলদি বাজার থেকে ফেরার সময় তাকে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা, আমার ছেলের পুরো শরীরে কোপানোর চিহ্ন আছে। ঈদে ঘুরতে গেছে সাদা পাঞ্জাবি পরে সেই পাঞ্জাবি এখন রক্তে লাল। আমার ধারণা আমার দেবরের ছেলে মেজবাহ আর ফেরদৌস ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2019, All rights reserved.
Design By Raytahost