1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম

রাজশাহীতে লেবুবাগান থেকে ২১টি ককটেলসদৃশ বস্তু ও দেশি অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৫ বার

রাজশাহী নগরের একটি পরিত্যক্ত স্থানে ২১টি ককটেলসদৃশ বস্তু ও দেশি অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে চন্দ্রিমা থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

আজ মঙ্গলবার সকালে র‍্যাব-৫–এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল চন্দ্রিমা থানার রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবুবাগানে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোতে বিস্ফোরক দ্রব্য আছে সন্দেহ হলে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।
পরে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তা দুটি তল্লাশি করে ২১টি ককটেলসদৃশ বস্তু শনাক্ত করে। একই সঙ্গে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে একটি হাঁসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা ও একটি চাকু।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ককটেল ও অস্ত্রের মালিক সম্পর্কে স্থানীয় লোকজন কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল ও অস্ত্র সেখানে মজুত করা হয়েছিল। উদ্ধার করা ককটেলসদৃশ বস্তু ও দেশি অস্ত্র চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2019, All rights reserved.
Design By Raytahost