1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. ronyhossan7@gmail.com : MD SHARIF HOSSAIN : MD SHARIF HOSSAIN
  3. wanderholidaybd@gmail.com : valoglobal :
  4. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম

আশুলিয়ায় পরিবহন সেক্টরের চাঁদাবাজি, শ্রমিকদল সভাপতি বললেন অপ-প্রচার।

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৫ বার

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজি বন্ধ করায় শ্রমিক দলনেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপ-প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিকদল নেতা।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আশুলিয়া থানা শ্রমিকদলের সভাপতি আবিদুর রহমান পাষাণ।

এ সময় শ্রমিকদল নেতা আবিদুর রহমান পাষাণ বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকে গত ১৭ বছর এই বাইপাইল স্ট্যান্ডে চাঁদাবাজি চলছে। আপনারা জানেন? আমাদের ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. মোঃ সালাউদ্দিন বাবু ভাইয়ের নির্দেশে আমরা বাইপাইলের ফুটপাত মুক্ত, মাদক মুক্ত ও চাঁদাবাজি মুক্তি করেছি। এ ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এখন বাইপাইলে সকল পরিবহনে চাঁদাবাজি বন্ধ রয়েছে।

তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ হওয়ায় আমার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, আপনারা যারা সাংবাদিক আছেন এবং প্রশাসনের লোকজন আছেন আপনারা যাচাই-বাছাই করে দেখবেন আসলে কে পরিবহনে চাঁদাবাজি করে ? আরেকটি কথা, আমাদের শ্রমিক দলের কোন ব্যক্তি যদি কোথাও চাঁদাবাজির সাথে সম্পর্কিত থাকে আমাদের জানাবেন বা আপনারা নিজ দায়িত্বে পুলিশে দিয়ে দিবেন।

এ সময় আশুলিয়া থানা শ্রমিকদলের বিভিন্ন নেতাকর্মীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2019, All rights reserved.
Design By Raytahost